রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ফিলিপাইনে জঙ্গি হামলায় ১১ সেনা নিহত

Image Source- Somoy TV
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায়  ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন।
 দেশটির সেনাবাহিনী এ হামলার খবর নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর আঞ্চলিক প্রধান লে. জেনারেল সিরিলিটো সোবেজানা আল-জাজিরা জানান, শুক্রবার (১৭ এপ্রিল) সুলু প্রদেশের ডানা গ্রামে দায়িত্বরত সেনা সদস্যদের ওপর জঙ্গি সংগঠন ইসলামিক এস্টেটে’র অনুসারী আবু সায়াফ বাহিনী এই হামলা চালায়। প্রায় ৪০ জনের একটি গ্রুপ এ হামলা চালায়। হামলার শিকার সেনা সদস্যরা সন্ত্রাসবিরোধী অভিযানের প্রস্তুতি নিচ্ছিলো।

তিনি আরও জানান, দু’পক্ষের মধ্যে চলা এই বন্দুকযুদ্ধ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এরপর আবু সায়াফের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।ধারণা করা হচ্ছে, বাহিনীটির দুই কমান্ডার রাদুলান সাহিরন ও হাতিব হাজানের নেতৃত্বে এই হামলাটি চালানো হয়েছে। এই দুই ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ ফিলিপাইনের বাসিন্দাদের অপহরণ ও শিরশ্ছেদ করার অভিযাগও রয়েছে।

শেয়ার করুন

Author:

আমাদের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

0 কমেন্টসঃ:

দয়া করে কেউ স্পাম করবেন না কমেন্ট বক্সে। আপনার কিছু জানার বা বলার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।