রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

১৩৪ বস্তা চাল উদ্ধার পাংশায় ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে দেখুন

১৩৪ বস্তা চাল উদ্ধারপাংশায় ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে দেখুন
Image Source -নয়া দিগন্ত

১৩৪ বস্তা চাল উদ্ধারপাংশায় ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে,

রাজবাড়ির পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের গোডাউন থেকে ১৩৪ বস্তা সরকারি চাল ও বিএডিসি’র ১৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করেছে পুলিশ। রোববার পাংশা পুরাতন বাজার এলাকার ওই গোডাউন থেকে চাল উদ্ধারের সময় একজনকে আটক করা হয়েছে।
আবদুর রাজ্জাক শাহ
আটককৃত ব্যক্তি পৌর শহরের চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমান শাহ’র ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গুদামে অভিযান চালায় পুলিশ। এসময় ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করা হয়। সেই সাথে আব্দুর রাজ্জাক শাহ নামের একজনকে আটক করেছি। রাজ্জাক পৌর শহরের চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমান শাহ’র ছেলে।ওই গুদামের মালিক যশাই ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান বলে জানা যায়।
জব্দকৃত চাল সম্পর্কে যশাই ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন, আমার গুদামে যে চাল ছিল তা কাবিখার চাল। করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় শ্রমিকদের চাল দেয়া হয়নি। তাাই ঐ চাল গুদামে মজুত রাখা হয়েছিল।
এঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সরকারি বিধি মোতাবেক এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সরকারি চাল কোন ব্যক্তিগত গুদামে রাখার বৈধতা নেই।

শেয়ার করুন

Author:

আমাদের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

0 কমেন্টসঃ:

দয়া করে কেউ স্পাম করবেন না কমেন্ট বক্সে। আপনার কিছু জানার বা বলার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।